শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গাজীপুর-৩ আসনে ধানের শীষের মিছিল, জৈনাবাজারে জনসমাগম

সাখাওয়াত হোসেন,স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮২৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ধানের শীষের প্রতীক নিয়ে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অনুষ্ঠিত এই মিছিলে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জৈনাবাজারের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নিয়ে মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, গাজীপুর-৩ আসনের জনগণ পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধার চায়। তাদের মতে, ধানের শীষই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন ফিরিয়ে আনার প্রতীক।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দেশের বর্তমান বাস্তবতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। তারা গাজীপুর-৩ আসনের ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় সূত্র জানায়, জৈনাবাজারে অনুষ্ঠিত এই মিছিল এলাকায় নতুন রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে। সাধারণ মানুষের উপস্থিতিতে স্পষ্ট হয়েছে-গাজীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..