বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিবগঞ্জে কলেজের টয়লেটে আপত্তিকর ঘটনায় এলাকায় চাঞ্চল্য

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৭৭৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি কলেজে টয়লেটে আপত্তিকর ঘটনার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পবিত্র রমজান মাসে এমন ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের টয়লেটে এক যুবক ও এক যুবতীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান কয়েকজন প্রত্যক্ষদর্শী। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন এবং ঘটনাটি নিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি জানার পর কলেজ কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

এলাকাবাসীর মতে, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদান নয়, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলারও একটি গুরুত্বপূর্ণ স্থান। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মানসিকতা ও সমাজের নৈতিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, কলেজ কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে এখনো কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..