শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

​মির্জাগঞ্জে পথচারী রোজাদারদের মাঝে সাহাবুদ্দিন নান্নুর ইফতার বিতরণ

​মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৮৫৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

​পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সাধারণ পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু।

​বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তিনি নিজ হাতে এই ইফতার প্যাকেট তুলে দেন। কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিএনপি নেতৃবৃন্দ।

​ইফতার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা। রিকশাচালক মো.লিটন বলেন, “ইফতারের সময় হয়ে আসছিল, কিন্তু গন্তব্যে পৌঁছাতে দেরি হবে ভেবে চিন্তায় ছিলাম। নান্নু ভাইর দেওয়া এই ইফতার পেয়ে খুব উপকার হলো। উনার জন্য দোয়া করি।”
​এক যাত্রী জানান, “হঠাৎ করেই ইফতার হাতে পেলাম। বেশ ভালো লাগলো। নান্নু সাহেবের এই উদ্যোগকে স্বাগত জানাই। এভাবে বিত্তবানদের উচিত মানুষের পাশে থাকা।

​ইফতার বিতরণকালে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, পুরো রমজান মাস জুড়ে উপজেলার বিভিন্ন স্থানে তাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

এ বিষয় আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু বলেন,​””রমজান মানে কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ত্যাগের ও নীতিগত শিক্ষা দেয়। একদিন ইফতার বা এক বেলা আহার করানো বড় কথা নয়, বরং রমজানের শিক্ষা থেকে আমাদের আয়োজন সবাইকে উদ্বুদ্ধকরণের ক্ষুদ্র বার্তা। দলের প্রতিটি নেতাকর্মীকে আহ্বান জানাবো, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মোতাবেক আপনারা নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়ান, রমজানের শিক্ষা কাজ লাগান। আমি যেভাবে বিগত সময় ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও মহান আল্লাহ তায়ালা চাইলে থাকব ইনশাল্লাহ।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..