শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৮০১ বার পঠিত
-ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) শিবগঞ্জ জামায়াত কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে কুরআনের শিক্ষা অনুসরণ করে ব্যক্তি ও সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনায় কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সেফাউল মূলক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে এখন সঠিকভাবে জানা ও বোঝার সময় এসেছে। ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বর্তমান যুগের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়। তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক।

এছাড়া শিবগঞ্জ উপজেলার সাবেক মেয়র ও রাজনীতিবিদ জাফর আলী বলেন, দেশের অধিকাংশ মানুষ ইসলামের অনুসারী হলেও রাষ্ট্রীয়ভাবে ইসলামী মূল্যবোধ পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তিনি ন্যায়বিচার, সুশাসন ও সামাজিক সাম্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাদিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি রমজানের শিক্ষা ব্যক্তি জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর অধ্যাপক রুহুল আমীন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়, যা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি জোরদারে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..