শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, তদন্তের দাবি সংসদে পটুয়াখালীর কথা বলার অঙ্গীকার, মনোনয়ন তুললেন ফেরদৌসী বেগম মিলি নবাগত জেলা পরিষদ প্রশাসকের শিবগঞ্জ আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বোরগাঁও গ্রামে মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের জন্ম ভূমি তাড়াইলে মাদরাসাতুল হিকমাহ ইছাপশরের উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত তাড়াইল থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক মোরেলগঞ্জে নদীভাঙন রোধে মানববন্ধন, জরুরি ব্যবস্থা গ্রহণের জোর দাবি হাফেজ মাওলানা সাইদুল হক: একজন আলেম থেকে জননেতা হয়ে ওঠার গল্প

তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা

জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার):
  • আপলোডের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক সংগঠনের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার সিএনজি স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পদযাত্রার সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ আহমেদ আলেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ খান লিটন, তাড়াইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব এবং তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ ইফতেখারুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নতুন কমিটির কার্যক্রমের সফলতা কামনা করেন।

উল্লেখ্য, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন: সভাপতি মোঃ আবুল বাশার আকন্দ কার্যকরী, সভাপতি মোঃ রতন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, মোঃ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কোষাধ্যক্ষ মোঃ আল আমিন মিয়া।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..