শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা নান্দাইলে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: ওমর ফারুক মোরেলগঞ্জের বলইবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাদিক শিকদার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের সান্তাহারে অটো রাইস মিলের প্রভাবে ইরামতি খাল সংরক্ষণের অভাবে বিলুপ্তের পথে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মোঃ দিলোয়ার হোসেন (মাল্টিমিডিয়া রিপোর্টার):
  • আপলোডের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৭৯৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের সুরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাউতি ও তালজাঙ্গা ইউনিয়নের বিভিন্ন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শুয়েব আহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম, তাড়াইল থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শরিফ আহমেদ আলেক, যুগ্ম সাধারন সম্পাদক সামির হোসেন সাকি (প্রমুখ)।

অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হুমায়ুন কবির।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..