বাগেরহাটের মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর এনগেজ (ENGAGE) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন হেলাল। এ সময় কোডেকের এরিয়া অফিসার অজিফা খাতুন, মাঠকর্মী মোহাম্মদ আবু বকরসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।