সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৮০২ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী উপজেলা প্রশাসনিক কার্যালয় চত্বরে নানা কর্মসূচির আয়োজন করা হয়। নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। তিনি বলেন, উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।

এরপর বেলা ১১টায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বেলা ১২টায় ১০ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিশ দাস রাজিব, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা বিকাশ রায়, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..