সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বন বিভাগের উদাসীনতায় পটুয়াখালীতে গাছ চোরাচালান: বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি আমতলীতে হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….! আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ আমতলীতে ফেল করা শিক্ষার্থীদের ফরমে কারচুপি, অন্য স্কুলে গোপনে রেজিস্ট্রেশন শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ

মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫৮ বার পঠিত

“কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এমন ¯স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রীডাঙ্গা গ্রামে পানি নিষ্কাশনের জন্য ¯স্লুইজ গেটের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে কৃষিকাজ ব্যাহত হওয়ায় ক্ষোভে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় শত শত কৃষক ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তেলিগাতী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত শত নারী পুরুষ  রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থেকে দীর্ঘদিন জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে জমিতে সময়মতো ফসল ফলানো সম্ভব হয় না। অনেক েেত্রই বীজ নষ্ট হয়ে যায়, আবার কখনো জমি অনাবাদি পড়ে থাকে। এতে কৃষকরা আর্থিকভাবে চরম তির মুখে পড়ছেন।

স্থানীয় কৃষক মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমাদের একমাত্র ভরসা এই জমি। কিন্তু পানি না নামায় বছরের পর বছর ঠিকমতো চাষ করতে পারি না। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। মানববন্ধন থেকে মাষ্টার অম্বরেশ তালুকদার বলেন, দ্রæত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

ইউপি সদস্য মো. খলিল হাওলাদার এ সময় সংশ্লিষ্ট কর্তৃপরে দৃষ্টি আকর্ষণ করে বলেন, জলাবদ্ধতার কারনে আমাদের গ্রাম থেকে সহজে কেউ মেয়ে বিবাহ করতে অথবাবিবাহ দিতে চায়না। এ অবস্থা থেকে আমরা পরিত্রান চাই।

এছাড়া, মানববন্ধনকারীরা দেশের দায়িত্বশীল মহলের প্রতি আহŸান জানিয়ে বলেন, কৃষকদের বাঁচাতে হলে তাদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। তারা বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রæত পদপে কামনা করেন।

স্থানীয়দের দাবি, দ্রæত ব্যবস্থা নেওয়া না হলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে এবং এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে শান্তিপূর্ণভাবে বিােভ মিছিল ও করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..