সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে

তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জমি সংক্রান্ত একটি মামলায় বিবাদী মোঃ মশহদ আলী সাব-রেজিস্ট্রি অফিসারের কাছে লিখিত জবানবন্দী দাখিল করেছেন। মামলাটি ৫৯/২৬ নম্বর হিসেবে দায়ের করেন একই এলাকার বাসিন্দা মোঃ নজরুল ইসলাম।

জবানবন্দীতে মশহদ আলী উল্লেখ করেন, বিরোধপূর্ণ জমিতে বাদী নজরুল ইসলাম বা তার পরিবারের কোনো মালিকানা নেই। তিনি জানান, তার পিতা মৃত ইন্নছ আলী এবং নজরুল ইসলামের পিতা মৃত মুর্তুজ আলীর মধ্যে পারিবারিক সম্পর্ক থাকলেও সংশ্লিষ্ট জমিতে তাদের নাম কখনো রেকর্ডভুক্ত হয়নি।

তিনি আরও বলেন, জমি সংক্রান্ত কাগজপত্র বিষয়ে তার কোনো জ্ঞান নেই এবং তিনি একজন নিরক্ষর ব্যক্তি। তার কাছে থাকা কাগজপত্র তিনি ৩ নম্বর আসামী মোঃ জামাল উদ্দিনের কাছে নিয়ে যান। জামাল উদ্দিন তাকে নামজারি করে দেওয়ার আশ্বাস দেন এবং পরবর্তীতে মশহদ আলীর সরলতার সুযোগে একটি জাল দলিল তৈরী করে নামজারি সম্পন্ন করেন।

মশহদ আলী তার জবানবন্দীতে দাবি করেন, নামজারি ও দলিল সংক্রান্ত কার্যক্রম তিনি সম্পূর্ণভাবে জামাল উদ্দিনের পরামর্শে করেছেন। এ বিষয়ে তিনি তাড়াইল উপজেলা সাবরেজিস্টারের সহানুভূতিশীল বিবেচনা কামনা করেছেন।

এছাড়াও জানাযায়, ২১/০৮/২০২৪ইং নজরুল ইসলাম বাদী হয়ে আমল গ্রহণকারী জুডিশিয়াল মেজিস্টেট আদলত নং-৬ কিশোরগঞ্জে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামি করা হয়, মশহদ আলী (৫৫) পিতা মৃত ইন্নছ আলী উ: ইন্নছ আলী। মো: ওয়াহেদ আলী (৫০), পিতা মৃত ইসলামঈল। জামাল উদ্দিন (৫০)পিতা আবু মুন্সি সর্ব সাং বান্দুলদিয়া, তালজাঙ্গা, তাড়াইল কিশোরগঞ্জ।

এবিষয়ে জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাক্ষাৎকার দিতে রাজি হননি।

এবিষয়ে তাড়াইল উপজেলা সাবরেজিস্টার মো: তরিকুল ইসলাম বলেন আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..