সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইল উপজেলা প্রশাসনের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৮০৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ। শ্রমিকদের শারীরিক সুস্থতার পাশাপাশি তাদের মনোসামাজিক সুস্থতাও নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিরাপদ ও শোভন কর্মপরিবেশ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের জীবনমান উন্নত হবে। শ্রমিকদের অধিকার রক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, দিবসটি উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

র‍্যালিতে অংশগ্রহণ করেন তাড়াইল থানার ওসি তদন্ত শেখড় রঞ্জন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান টিটু, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল হাসান, কৃষি কর্মকর্তা বিকাশ রায়, প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..