সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

তারেক সালমান, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৮০৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর উদ্যোগে বুধবার (১ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আলহাজ আজিজ সাহেব, সাধারণ সম্পাদক, ইনসাফ কেন্দ্রীয় কমিটি; হাজী মোহাম্মদ আলী সাহেব, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা কমিটি, ইনসাফ; মো. কায়সার হোসেন, সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা কমিটি, ইনসাফ; মো. শফিকুল ইসলাম, সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা কমিটি, ইনসাফ; এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ইনসাবের সিদ্ধিরগঞ্জ ২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. রহমত উল্লাহ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নেতারা। এ সময় ইনসাবের কেন্দ্রীয়, জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর সহযোগিতা প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে নতুন ৩১ সদস্যবিশিষ্ট কমিটির তালিকা ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মো. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. কায়সার হোসেন দায়িত্ব পান।

শেষে শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..