সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইল উপজেলা তাঁতী দলের নতুন কমিটি: আহ্বায়ক নজরুল, সদস্য সচিব জিয়া

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৭৭৯ বার পঠিত
আহ্বায়ক নজরুল, সদস্য সচিব জিয়া-----------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে এনামুল হক ভুঁইয়া নজরুলকে আহ্বায়ক এবং জিয়াউর রহমান জিয়াকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠনটির তাড়াইল উপজেলা শাখার এ কমিটি অনুমোদন দেয় কিশোরগঞ্জ জেলা তাঁতী দল।

বৃহস্পতিবার (৭ মে) জেলা তাঁতী দলের আহ্বায়ক সাহেব আলী ও সদস্য সচিব বোরহান উদ্দিন সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আবু রেজা ফয়সালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবিব, আনোয়ার হোসেন টিপন, রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম, মহিউদ্দিন, বাচ্চু মিয়া ও তোফাজ্জল হোসেন খান।

সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন এহসানুল হক, মেহেদী হাসান, জুলহাস, রাসেল মাহমুদ, শাহিন মিয়া, ফাইজুল ইসলাম, আশরাফুল, কাঞ্চন মিয়া, মো. সুবরান, মওদুদ আহম্মেদ টিপু, আনিছ মিয়া, মিলন মিয়া, চন্নু মিয়া, গোলাম সারোয়ার সেবুল, রাজিব মিয়া, আলম ভুঁইয়া, মাজহারুল ইসলাম, আব্দুল হালিম, মো. হক আলম ও নাজমুল হক।
অনুমোদনপত্রে দ্রুত সময়ের মধ্যে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলার ৭টি ইউনিয়নে প্রতিনিধি সভার মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের কথাও উল্লেখ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..