রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড.মাসুদের সাথে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ বালু ভরাট বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দাদের ৯ দফা দাবি পেশ সরকারি প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি রাজধানীর ২ শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা

তাড়াইলের পথে-প্রান্তরে মানবিক চিকিৎসাসেবা: ব্যতিক্রমী উদ্যোগে প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৮৫০ বার পঠিত
প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান --------------------------------------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পথে-প্রান্তরে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান। আধুনিক চিকিৎসা জগতের একজন প্রতিষ্ঠিত চিকিৎসক হয়েও তিনি গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন বিনামূল্যে চিকিৎসাসেবা।

স্থানীয়দের কাছে তিনি যেন এক মানবিক চিকিৎসক, আবার অনেকে ভালোবেসে ডাকছেন “হ্যামিলিয়নের বাঁশিওয়ালা” নামে। কারণ, যেখানে তিনি যান, সেখানেই ভিড় জমে অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের।

প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান একজন খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি এমডি, এমসিপিএস, এফসিপিএস, এফআরসিপি (গ্লাসগো), এফএসিসি (যুক্তরাষ্ট্র) ডিগ্রিধারী। এছাড়াও জার্মানি ও ভারতে কার্ডিওলজিতে পোস্ট ফেলোশিপ ট্রেইনিং সম্পন্ন করেছেন। তিনি সিএমএইচ ঢাকার সাবেক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও ইলেক্ট্রোফিজিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কিন্তু এত পরিচয়ের আড়ালেও তিনি নিজেকে সাধারণ মানুষের সেবক হিসেবেই দেখতে ভালোবাসেন। তাই কখনও রাস্তার পাশে গাড়িতে বসে, কখনও চায়ের দোকানে কিংবা ছোট্ট কোনো স্টলে বসেই রোগী দেখছেন তিনি। নেই কোনো আনুষ্ঠানিকতা, নেই ভিআইপি ভাব শুধু মানুষের পাশে দাঁড়ানোর আন্তরিক চেষ্টা।
ডা. জেহাদ খান বলেন, “রোগী দেখা আমার নেশা, এটা কোনো পেশা নয়। মানুষের সেবা করতে পারলেই আমি তৃপ্তি পাই।”

তার এই ব্যতিক্রমী উদ্যোগে তাড়াইলের সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে ব্যাপক সাড়া। বিশেষ করে গ্রামের দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষ সহজেই পাচ্ছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, যা তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

স্থানীয়রা জানান, এমন মানবিক চিকিৎসক আজকের সমাজে খুবই বিরল। মানুষের প্রতি ভালোবাসা আর সেবার মানসিকতাই ডা. জেহাদ খানকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..