শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

শিমুলতলা বেসরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ভ্রাম্যমান রিপোর্টার নান্দাইল থেকে :
  • আপলোডের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৭৭৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা রাজগাতি ইউনিয়নের শিমুলতলা বেসরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আজহারুল ইসলাম, সমাজসেবক মোস্তফা মোড়ল এবং মোঃ বশির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহকারী শিক্ষক মোঃ শাহিন আলম ও শাহানা শিমুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ভূইয়া লিটন, নাজমা আক্তার, সুফিয়া আক্তার, এ্যামি আক্তার, হাফিজা আক্তার ও লিলি আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ভূইয়া লিটন বলেন, “মানসম্মত ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা সকল মানুষের কাছে পৌঁছে দিতে শিমুলতলা বেসরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই আপনার সন্তান আধুনিক শিক্ষায় আলোকিত হয়ে আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে উঠুক।”

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..