সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হরিরামপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৭৮৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যে সারাদেশের মতো মানিকগঞ্জের হরিরামপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

বুধবার (২০ মে) সকালে এ উপলক্ষ্যে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার।

সভায় ফায়ার লিডার শফিকুল ইসলাম বলেন, গতবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হরিরামপুরে ২৪টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ৮৩ লাখ ৬৫ হাজার টাকার। এসব ঘটনায় ফায়ার সার্ভিসের তৎপরতায় ৩ কোটি ৭০ লাখ টাকার সম্পদ রক্ষা করেছে

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী, বয়ড়া ইউপি চেয়ারম্যান মো. ফরিদুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সাজ-সরঞ্জাম ও ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন এবং অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..