মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া ২ বছরের শিশুটি উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি

কন্যা সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আবেদন

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৭৯৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীর এক ব্যক্তি তার কন্যা সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে একটি শটগান বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আবেদনপত্র ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

আবেদনপত্রে দেখা যায়, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচড়া এলাকার বাসিন্দা মাসুদুল ইসলাম গত ২১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সাম্প্রতিক সময়ে শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতনের নানা ঘটনা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। এজন্য কন্যা সন্তানের নিরাপত্তার স্বার্থে নিজের নামে একটি শটগান বরাদ্দ চেয়েছেন।

আবেদনে আরও বলা হয়, “সন্তান আমার, রাষ্ট্রের নয়। তাই সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে আমি নিজেই দায়িত্ব নিতে চাই।” পাশাপাশি জননিরাপত্তা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানান তিনি।

তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ফলে আবেদনটি বাস্তবিকভাবে কতটা সত্য এবং এর পেছনের প্রেক্ষাপট কী—তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে সন্তানের নিরাপত্তা নিয়ে এক অভিভাবকের উদ্বেগ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ব্যতিক্রমধর্মী আবেদন হিসেবে মন্তব্য করছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..