মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫৮৩৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বাগেরহাট আঞ্চলিক শাখার উদ্যোগে মোরেলগঞ্জ-শরণখোলা অঞ্চলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) মোরেলগঞ্জের দি লাইসিয়াম একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বাগেরহাট আঞ্চলিক শাখার সভাপতি মো. জাকির হোসেন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও সুন্দরবন একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল ওহাব, ভাসানী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. ইলিয়াস হোসেন লিটন, সাধারণ সম্পাদক ও মিয়া ফুয়াদ একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মামুন, জেকে একাডেমির প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেন, মোরেলগঞ্জ মডেল একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার নাহিদ মাহমুদ, অভিভাবক অধ্যাপক শিমুল বিশ্বাস, আব্দুল মালেক সুমন এবং শিক্ষার্থীদের পক্ষে দি লাইসিয়াম একাডেমির মুমতাহা আরিশা ফারিন।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দেশব্যাপী সম্মিলিত মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং বৃত্তির অর্থ তুলে দেন প্রধান অতিথি। সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন দি লাইসিয়াম একাডেমির শুভাসীষ (কেজি-প্রথম শ্রেণি) ও মুমতাহা (প্রথম শ্রেণি), ভাসানী কিন্ডারগার্টেনের অহিদা ও অর্ঘ্য, পোলেরহাট আদর্শ একাডেমির কুলসুম এবং মোরেলগঞ্জ মডেল একাডেমির মুজাহিদ।

বক্তারা তাঁদের বক্তব্যে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, বৈষম্য এবং উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়গুলো প্রধান অতিথির সামনে তুলে ধরেন। প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলীম বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজনের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..