শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিক নির্দেশনায় ও নির্দেশক্রমে মাদক, চোরাচালান, দস্যুতা ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসাবে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম মোঃ সাহাদাত আলী, এসআই (নিরস্ত্র), শিবগঞ্জ থানা এর নেতৃত্বে বৃহস্পতিবার ৩০ জুলাই দিবাগত রাত অনুমান পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর রোডের মিনু বাজার নামক এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ রাসেল (২৭), পিতা- মোঃ বিদু, সাং-ছোট জামবাড়িয়া, থানা-ভোলাহাট, মোঃ রুবেল (২২), পিতা- মোঃ বাদল, সাং-দারিগাছা, মোঃ কানু ডাকাত @ কালু @ সোনদ্দী (৪৭), পিতা- কসিমুদ্দিন, সাং- পলাশবাড়ী আড়গাড়াহাট, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ নামক ডাকাতদের একটি সিএনজি ও দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।জননিরাপত্তা বিধান ও অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..