সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা

মো মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 
  • আপলোডের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা দিয়েছে আদমদীঘি দলিল লেখক সমিতি। সোমবার (৩ আগস্ট) বেলা ১২টায় আদমদীঘি দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, আদমদীঘি সাব-রেজিস্ট্রার মুদাচ্ছির হাসান, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, আনোয়ার হোসাইন এবং বিএনপি নেতা মেহেদী হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি দলিল লেখক সমিতির সহ-সভাপতি আলেফ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আব্দুস সালামসহ সমিতির অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন দলিল লেখক আতোয়ার হোসেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..