বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোরেলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ তাড়াইলে জুলাই-গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, শহীদ পরিবারকে স্বাবলম্বী করতে যা যা প্রয়োজন সব করা হবে — তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই শুধু একটি শ্রেণি বা গোষ্ঠীর নয়, সর্বস্তরের মানুষের: ড. ইউনূস ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা প্রতিরোধ করা হবে: জামায়াত আমীর বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিকদের গণছাঁটাই, ডিইউজের প্রতিবাদ

তাড়াইলে জুলাই-গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে ‘জুলাই-গণঅভ্যুত্থান দিবস’ ২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও সংগ্রামী যোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মুকুল, সাধারন সম্পাদক মোঃ সারোয়ার আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ আহমেদ আলেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি মোঃ ইফতেখারুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারত করা হয় এবং আহত ও সংগ্রামী যোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..