রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা মেধার স্বীকৃতি হিসেবে ৪২ মেধাবী শিক্ষার্থীকে ‘রাজকীয়’ সম্মাননা দিলো মোরেলগঞ্জ মডেল একাডেমি তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ?

তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি

জুবায়ের আহাম্মাদ জুয়েল, নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৯ বার পঠিত
গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালক মাওলানা মোজাম্মেল হক ...................................................ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালক মাওলানা মোজাম্মেল হকের বিরুদ্ধে আনীত যৌন হয়রানির অভিযোগ তদন্তে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে তদন্তে শিক্ষার্থীদের অতিরিক্ত বেত্রাঘাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের জন্য দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টায় মাদরাসা চত্বরে তদন্ত কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তদন্ত কমিটি জানায়, মাদরাসার পরিচালকের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করা হয়েছে। তদন্তে অভিযোগটির সত্যতা পাওয়া যায়নি। ফলে মাওলানা মোজাম্মেল হককে ওই অভিযোগ থেকে নির্দোষ ঘোষণা করা হয়েছে।

তবে তদন্তকালে শিক্ষার্থীদের প্রতি অতিরিক্ত বেত্রাঘাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে এক মাসের জন্য দাপ্তরিক দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে তিনি পুনরায় স্বপদে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

তদন্ত কমিটির এ ঘোষণার পর মাদরাসা সংশ্লিষ্টদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..