মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে পাল্টাপাল্টি ছাত্রদলের কমিটি ঘোষণা মোরেলগঞ্জে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন বরগুনা জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা পরিদর্শনে মিলল ক্ষতিকর কালো ধোঁয়ার অস্তিত্ব, বিক্রমপুর স্টিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রাস্তা সংস্কারের অভিযোগ দিতে গিয়ে পৌর কর্মকর্তার গালিগালাজের অভিযোগ জাতীয় মৎস্য পক্ষের কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরুড়া উচ্চ বিদ্যালয় জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়মকেই ‘নিয়ম’ বানিয়েছেন ভোলার তহশিলদার মুসফিক আগস্টে আরও ৫ কার্গো এলএনজি কিনবে সরকার

পায়রা নদীতে নিখোঁজ জুঁইয়ের মরদেহ মিলল তালতলীতে

মোঃ রাসেল মৃধা (বরগুনা):
  • আপলোডের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
স্কুলছাত্রী রাবেয়া আক্তার জুঁই..................................................ছবি : সংগৃহীত

বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রী রাবেয়া আক্তার জুঁইয়ের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় একদিন পর সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় পায়রা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুঁই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মো. জনির মেয়ে। সে বাবার সঙ্গে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় নানা শানু মৃধার বাড়িতে বেড়াতে এসেছিল।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এক স্বজনের সঙ্গে লতাকাটা খেয়াঘাটসংলগ্ন পায়রা নদীতে গোসল করতে নামে জুঁই। নদীতে তীব্র স্রোত থাকায় গোসলের একপর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সে। চোখের সামনে জুঁইকে পানিতে তলিয়ে যেতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে নেমে এবং জাল টেনে তাকে উদ্ধারের চেষ্টা করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে বরগুনা সদর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকেও খবর দেওয়া হয়।

এর মধ্যে সোমবার সন্ধ্যার দিকে তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় পায়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি নিখোঁজ জুঁইয়ের বলে শনাক্ত করেন।

জুঁইয়ের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে জুঁইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। আনন্দঘন পরিবেশ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে।

বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক জানান, নিখোঁজের পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, জুঁই নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তালতলীর জয়ালভাঙা এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..