মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে পাল্টাপাল্টি ছাত্রদলের কমিটি ঘোষণা মোরেলগঞ্জে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন বরগুনা জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা পরিদর্শনে মিলল ক্ষতিকর কালো ধোঁয়ার অস্তিত্ব, বিক্রমপুর স্টিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রাস্তা সংস্কারের অভিযোগ দিতে গিয়ে পৌর কর্মকর্তার গালিগালাজের অভিযোগ জাতীয় মৎস্য পক্ষের কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরুড়া উচ্চ বিদ্যালয় জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়মকেই ‘নিয়ম’ বানিয়েছেন ভোলার তহশিলদার মুসফিক আগস্টে আরও ৫ কার্গো এলএনজি কিনবে সরকার

জাতীয় মৎস্য পক্ষের কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরুড়া উচ্চ বিদ্যালয়

এম আর বাবুল নান্দাইল থেকে :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৭ বার পঠিত
ছবি : সংগৃহীত

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে তাড়াইল উপজেলা পর্যায়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পুরুড়া উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পর্যায়ে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মৎস্যসম্পদ, পরিবেশ, জীববৈচিত্র্যসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার মূল্যায়ন করা হয়। প্রতিযোগিতায় পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করে।

চ্যাম্পিয়ন পুরুড়া উচ্চ বিদ্যালয় দলের সদস্যরা হলেন— আরিফা জান্নাত ভূঞা মীম, মাহবুবা জান্নাত ভূঞা রাকা ও রামিসা নূর রুদুশি। তাদের মেধা, অধ্যবসায়, দলগত প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরুড়া উচ্চ বিদ্যালয়ের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

University Students Association of Purura High School (USAPHS)-এর পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের তিন সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ অর্জন পুরো প্রতিষ্ঠানের জন্য গর্বের। তাদের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সবার।

পুরুড়া উচ্চ বিদ্যালয়ের এমন অর্জন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..