মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প

আগস্টে আরও ৫ কার্গো এলএনজি কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৭৯৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

দেশের গ্যাস সংকট মোকাবিলায় আন্তর্জাতিক বাজার থেকে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভায় এলএনজি আমদানির এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আগস্ট ও সেপ্টেম্বর মাসে সরবরাহের জন্য পাঁচ কার্গো এলএনজি কেনা হবে। এর মধ্যে ২৩-২৪ আগস্ট, ২৬-২৭ আগস্ট, ২৯-৩০ আগস্ট, ১-২ সেপ্টেম্বর এবং ৪-৫ সেপ্টেম্বর—এ পাঁচ সময়ে একটি করে জাহাজে এলএনজি সরবরাহের কথা রয়েছে।

সরকারি প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন দরদাতা হিসেবে যুক্তরাজ্য ও ওমানের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনার উদ্যোগ নেয়া হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের মূল্যসূচকের ভিত্তিতে এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে।

প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫ দশমিক ৫০ থেকে ২১ দশমিক ৮৮ মার্কিন ডলারের মধ্যে। বাজার পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্য, সরবরাহের ঝুঁকি এবং দর-কষাকষির ভিত্তিতে এ দাম নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার নিয়মিত আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানি করছে।

নতুন পাঁচ কার্গো এলএনজি আমদানির মাধ্যমে চলমান গ্যাস সরবরাহ পরিস্থিতি সামাল দেয়ার পাশাপাশি বিদ্যুৎ ও শিল্প উৎপাদন সচল রাখার চেষ্টা করছে সরকার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..