মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে পাল্টাপাল্টি ছাত্রদলের কমিটি ঘোষণা মোরেলগঞ্জে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন বরগুনা জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা পরিদর্শনে মিলল ক্ষতিকর কালো ধোঁয়ার অস্তিত্ব, বিক্রমপুর স্টিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রাস্তা সংস্কারের অভিযোগ দিতে গিয়ে পৌর কর্মকর্তার গালিগালাজের অভিযোগ জাতীয় মৎস্য পক্ষের কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরুড়া উচ্চ বিদ্যালয় জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়মকেই ‘নিয়ম’ বানিয়েছেন ভোলার তহশিলদার মুসফিক আগস্টে আরও ৫ কার্গো এলএনজি কিনবে সরকার

মির্জাগঞ্জে পাল্টাপাল্টি ছাত্রদলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। উপজেলার ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি নিয়ে উপজেলা ছাত্রদলের দুইটি পক্ষ পৃথকভাবে অনুমোদন দিয়েছে। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। এক পক্ষ উপজেলার ৩, ৪, ৫ ও ৬ নং ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি এবং অন্য পক্ষ ১, ৩, ৪, ৫ ও ৬ নং ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে।

সোমবার ১৭ আগস্ট প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে দেখা গেছে, এক পক্ষের কমিটিতে স্বাক্ষর করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোকলেছ এবং সাধারণ সম্পাদক নাজমুল মৃধা। অন্য পক্ষের কমিটিতে স্বাক্ষর করেছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসেন এবং সহসভাপতি রবিউল ইসলামসহ উপজেলা ছাত্রদলের ৭ নেতা। উভয় পক্ষই দাবি করছে তারাই বৈধভাবে কমিটি অনুমোদন দিয়েছে।

পৃথক পৃথক তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ইউনিয়ন পর্যায়ের কর্মীরা কাকে অনুসরণ করবে তা নিয়ে সংশয়ে রয়েছেন। একই ইউনিয়নের জন্য পৃথক কমিটি অনুমোদনের খবরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, এ ধরনের পাল্টাপাল্টি কমিটির কারণে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং নেতাকর্মীদের মধ্যে দ্বিধা তৈরি হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী বলেন, ‘একই ইউনিয়নে দুইটি কমিটি হলে সাংগঠনিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে। জেলা থেকে দ্রুত সমাধান না এলে সামনে আরও বিভেদ বাড়বে।’ এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল মৃধা বলেন, ‘সাংগঠনিক নিয়ম মেনেই আমরা কমিটি অনুমোদন দিয়েছি। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

অন্য পক্ষ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের এ দ্বৈত কমিটি নিয়ে জেলা ছাত্রদলের শীর্ষ নেতারা এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে দ্রুত বিষয়টি নিষ্পত্তি না হলে উপজেলায় সাংগঠনিক স্থবিরতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন সাধারণ নেতাকর্মীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..