রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাঠালিয়া উপজেলায় সমাজসেবক আতিকুর রহমান রুবেলের প্রচেষ্টায় নানা অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মিজানুর আকন আটক!

হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

এম আর বাবুল কিশোরগঞ্জ থেকে :
  • আপলোডের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে হোসেনপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণে বর্তমান সময়ের পরিবর্তিত গণমাধ্যম পরিস্থিতিতে আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সাংবাদিকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল মাল্টিমিডিয়া সাংবাদিকতা, সংবাদ ও তথ্য যাচাই, ফ্যাক্ট চেকিং, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দায়িত্বশীল ব্যবহার।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, বর্তমান যুগে সাংবাদিকতার সঙ্গে প্রযুক্তির সম্পর্ক অত্যন্ত নিবিড়। দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নিজেদের দক্ষতা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে হবে।

তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো তথ্য যাচাই না করে প্রকাশ করলে তা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, পেশাগত দায়িত্বশীলতা ও তথ্য যাচাইয়ের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে এআই ব্যবহারের ক্ষেত্রে সাংবাদিকদের নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দ্রুত ও মানসম্মত সংবাদ তৈরি করার পাশাপাশি সত্য ও নির্ভুল তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়াই সাংবাদিকদের প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
পরে প্রশিক্ষণ সম্পন্নকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। সনদপত্র গ্রহণের পর প্রশিক্ষণার্থীরা এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংবাদিকরা বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং ও এআই বিষয়ে এ প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের জন্য আরও আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের আয়োজন করা হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..