সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেয়ায় তোলপাড় তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপরিচালকের আদমদীঘিতে বিএনপির কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে উত্তর তক্তাবুনিয়া আদর্শ যুব কল্যাণ সংস্থা, চিকিৎসা সহায়তা পেলেন দুই নারী মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মশা নিধন, বৃক্ষরোপণ ও বিক্ষোভ মিছিল বেতাগীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির প্রথম সভা ও সংর্ধ্বনা অনুষ্ঠান সোমবার মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি বিএনপি নেতা আবদুল মান্নান ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংর্ধ্বনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আবদুস ছালাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম সোহেল, বিএনপি নেতা বাহা উদ্দিন আকন্দ, বাবুল ফকির, চন্দু মেম্বার, মনোয়ার হোসেন মন্টু, এখলাছ উদ্দিন ও যুবদল নেতা রাসেল মিয়া।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত এডহক কমিটির সভাপতি আবদুল মান্নান ভূইঁয়া সহ অভিভাবক সদস্য রবিকুল ইসলাম সোহেলকে মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা ব্যাপক মাল্য ভূষিত করেন। অনুষ্ঠানে নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু সহ ছাত্র-ছাত্রী,অভিভাবক, ছাত্রদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিএনপি নেতা আবদুল মান্নান ভূইঁয়াকে মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..