সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বেতাগীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

বেতাগী ( বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৭৯৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদারের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল।

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের আটক করা হয়েছে। শুক্রবার বেতাগী পৌরসভার সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মো. জাহিদুল ইসলাম রনি, মো. ইব্রাহিম রিফাত, মো. হৃদয় হোসেন, মো. রাব্বি ও মো. আরাফাত খান।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ হাওলাদার জানান, গত শুক্রবার কোনো মিছিল হয়নি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদারের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিওতে ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে। এ সময় তাঁরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং পুলিশ হত্যার বিচারের দাবি জানান।

বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদার বলেন, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজার নির্দেশনায় শুক্রবার বেতাগী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ নেতা-কর্মীকে নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিল শেষে ফেরার পথে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে পুলিশ আটক করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..