সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেয়ায় তোলপাড় তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপরিচালকের আদমদীঘিতে বিএনপির কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে উত্তর তক্তাবুনিয়া আদর্শ যুব কল্যাণ সংস্থা, চিকিৎসা সহায়তা পেলেন দুই নারী

বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান

মোঃ রাসেল মৃধা (বরগুনা):
  • আপলোডের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে বরগুনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, বরগুনার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রূপ কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ (পিপিএম) এবং বাংলাদেশ শিশু একাডেমি, বরগুনার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরে তাদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা কন্যাশিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও নেতৃত্বের সুযোগ সৃষ্টিতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের মেধা ও সম্ভাবনার বিকাশ ঘটাতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কন্যাশিশুর স্বপ্নপূরণের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তুলতে। বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দিবসটি পালিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..