সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল এর বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন আমার দেশের প্রেসে বোমা নিক্ষেপ, এনইসির উদ্বেগ ও নিন্দা আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় ৩৭৭ অভিযান, জব্দ ১৬ লাখ মিটার জাল অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী

স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল এর বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আয়োজন করে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প।

গত ২৫ ও ২৬ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলোক হাসপাতাল লিমিটেডে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। ক্যাম্পে স্তন ক্যানসারের সম্ভাব্য লক্ষণ, স্তনের অস্বাভাবিক পরিবর্তন শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. নাজমুন নাহার পপি, জেনারেল অ্যান্ড কলোরেক্টাল সার্জন। কর্মসূচির আওতায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ব্রেস্ট এক্সামিনেশন এবং আল্ট্রাসনোগ্রাফি ও ম্যামোগ্রাফি পরীক্ষায় ২৫ শতাংশ ছাড়সহ অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় ৫০ শতাংশ ছাড়ের সুবিধা দেওয়া হয়।

ক্যাম্পে অংশগ্রহণকারী অধিকাংশ রোগী ও সেবাগ্রহীতা এ উদ্যোগের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানান। বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং আন্তরিক সেবায় তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেন। আলোক কর্তৃপক্ষের মতে, স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..