বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী নান্দাইলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক বেতাগীতে ৩৪টি পূজামন্ডবে শান্তিপূর্নভাবে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের মণ্ডপ পরিদর্শন, নানা প্রতিশ্রুতি আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি পটুয়াখালীতে পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন আমতলীতে কলেজ ছাত্রকে অমানষিক নির্যাতনের অভিযোগ দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে পূজামণ্ডপে মেয়র প্রার্থী তুহিন মৃধা জেনে নিন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১১ জন।

এ নিয়ে চলতি বছরে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..