সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
“দক্ষ যুব গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগ মুক্তিযোদ্ধার মাথা গোঁজার ঠাঁই নেই, বীর নিবাসের কাজ বন্ধ—আমরণ অনশনে ৮০ বছরের আজহার মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন তুহিন রেজা তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন

ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী

দিপংকর মন্ডল, মানিকগঞ্জ (হরিরামপুর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা খাজা রহমত আলী কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এ বছর কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫১৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১৬৫ জন। ফেল করেছে ৩৪৮ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর প্রায় ৬৮ শতাংশই অকৃতকার্য হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তৈরি হয়েছে নানা ধরনের সমালোচনা।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে এ চিত্র দেখা যায়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, কলেজটির পাসের হার মাত্র ৩২ দশমিক ১৬ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে কেউই জিপিএ-৫ অর্জন করতে পারেনি। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৫১৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ১৬ জন, মানবিক বিভাগে ১৪১ জন এবং বিজ্ঞান বিভাগে ৮ জন। তিন বিভাগ মিলিয়ে মোট পাস করেছে ১৬৫ জন।

এবছর এইচএসসি পরীক্ষায় এমন ফল বিপর্যয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ স্থানীয়রা। ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে এ নিয়ে নানা মন্তব্য ও সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছেন।

স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, এ বছরের ফলাফল অত্যন্ত হতাশাজনক। এত বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ঘাটতি রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা, শিক্ষকদের পাঠদান ও সার্বিক শিক্ষা কার্যক্রমের কোথায় সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিষয়টি তদন্ত করে ফল বিপর্যয়ের প্রকৃত কারণ বের করা উচিত।

এবিষয়ে ঝিটকা খাজা রহমত আলী কলেজের অধ্যক্ষ মো. হামিদুর রহমান বলেন, সারা বাংলাদেশে রেজাল্ট বিপর্যয় হলেও, শিক্ষার মানোন্নয়নে আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..