রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি সান্তাহার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সিডরের ১৯ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩৬৫ শিক্ষার্থী আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায় ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি রূপগঞ্জে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবি, সাংবাদিক সম্মেলনে ওলামা-মুসল্লিদের উদ্বেগ লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির উদ্যোগে রূপগঞ্জে ৯০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ

সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি

মো: মাইন, সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিতকরণ এবং ব্যাংক অর্থায়নের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির প্রচার কার্যক্রম।

পূবালী ব্যাংক পিএলসির এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া শাখার সহকারী পরিচালক শেখ মোহাম্মদ আলী লেমন, পূবালী ব্যাংক পিএলসি সান্তাহার শাখার ব্যবস্থাপক শাহাদৎ হোসেন, সোনালী ব্যাংক পিএলসি সান্তাহার শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আদমদীঘি উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোত্তাকিন তালুকদার মুক্তা,এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংক, বগুড়া শাখার সহকারী পরিচালক শেখ মোহাম্মদ আলী লেমন কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও তরুণ উদ্যোক্তা তৈরিতে অর্থায়নের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ পাবেন। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..