সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাতারবাড়ীতে জ্বালানি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়া মুশুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা চান্দের হাট বাজার থেকে মরহুম অ্যাডভোকেট হারুন অর রশিদ মুন্সির বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা যেন মরণফাঁদ সঞ্চয় ও নিরাপদ লেনদেনে জোর দিয়ে কাঠালিয়ায় আইএফআইসি ব্যাংকের সেমিনার কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, আখেরি মোনাজাত পরিচালনা করলেন পীর সাহেব চরমোনাই মানবতার অনন্য দৃষ্টান্ত বরগুনার যোবায়ের দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রবি শস্যের আবাদ বাড়াতে মির্জাগঞ্জে ৩৭৬ কৃষক পেলেন সরকারি বীজ ও সার বরগুনায় মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে জেলা প্রশাসন

সঞ্চয় ও নিরাপদ লেনদেনে জোর দিয়ে কাঠালিয়ায় আইএফআইসি ব্যাংকের সেমিনার

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া সংবাদদাতা: 
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

​ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় কাঠালিয়া বাজার উপশাখায় গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

​সেমিনারে ব্যাংকের বিভিন্ন কার্যক্রম, আধুনিক ব্যাংকিং সেবা, ঋণ সুবিধা, সঞ্চয়ের গুরুত্ব, নিরাপদ আর্থিক লেনদেন এবং গ্রাহকসেবার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং সেবা সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি ভান্ডারিয়া শাখার শাখা ব্যবস্থাপক দেবাশিস মন্ডল, অফিসার (লোন পারফরম্যান্স ম্যানেজমেন্ট) মো. নাইম হোসেন, কাঠালিয়া বাজার উপশাখার অফিসার ইন-চার্জ মো. মাশরাফি ইসলাম এবং ট্রাঞ্জেকশন সার্ভিস অফিসার মো. মিজানুর রহমান।

​বক্তারা বলেন, আর্থিক সাক্ষরতা মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংকিং সেবা সম্পর্কে সঠিক ধারণা, নিয়মিত সঞ্চয়, পরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনা ও নিরাপদ লেনদেনের মাধ্যমে ব্যক্তি ও পরিবার আর্থিকভাবে সচেতন ও স্বাবলম্বী হতে পারে।

​সেমিনারে উপস্থিত গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান এবং ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..