সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাতারবাড়ীতে জ্বালানি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়া মুশুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা চান্দের হাট বাজার থেকে মরহুম অ্যাডভোকেট হারুন অর রশিদ মুন্সির বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা যেন মরণফাঁদ সঞ্চয় ও নিরাপদ লেনদেনে জোর দিয়ে কাঠালিয়ায় আইএফআইসি ব্যাংকের সেমিনার কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, আখেরি মোনাজাত পরিচালনা করলেন পীর সাহেব চরমোনাই মানবতার অনন্য দৃষ্টান্ত বরগুনার যোবায়ের দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রবি শস্যের আবাদ বাড়াতে মির্জাগঞ্জে ৩৭৬ কৃষক পেলেন সরকারি বীজ ও সার বরগুনায় মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে জেলা প্রশাসন

চান্দের হাট বাজার থেকে মরহুম অ্যাডভোকেট হারুন অর রশিদ মুন্সির বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা যেন মরণফাঁদ

​কাঠালিয়া সংবাদদাতা, ফাতিমা আক্তার মিম: 
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

​ঝালকাঠির কাঁঠালিয়া সদর ইউনিয়নের উত্তর আনইল বুনিয়া এলাকার চান্দের হাট বাজার থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট হারুন অর রশিদ মুন্সির বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা এখন এলাকাবাসীর জন্য চরম মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারের অভাবে পড়ে থাকা এই সড়কে সামান্য বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা জমে যায়। ফলে মানুষের স্বাভাবিক চলাচল পুরোপুরি ব্যাহত হয়ে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ১ কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় কোনো ইট বা পাকাকরণের ছোঁয়া লাগেনি। সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে একাকার হয়ে যায় পুরো পথ, আর বর্ষা মৌসুম এলে রাস্তাটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়। এতে চরম মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার শত শত পরিবার।

​রাস্তাটির বেহাল দশার কারণে সবচেয়ে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন মুমূর্ষু রোগী ও কোমলমতি শিক্ষার্থীরা। কাদা ও পানির কারণে কোনো যানবাহন ভেতরে ঢুকতে না পারায় জরুরি মুহূর্তে অসুস্থ রোগীদের ১ কিলোমিটার কাদাপথ পাড়ি দিয়ে কাঁধে বা কোলে করে হাসপাতালে নিতে হয়। এতে অনেক সময় রোগীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে যায়। অন্যদিকে, হাঁটুসমান কাদা ও পানি মাড়িয়ে স্কুলে যেতে না পারায় বর্ষাকালে এলাকার বহু শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়।

এ বিষয়ে এলাকার সচেতন মহলের প্রতিনিধি ও শ্রমিক দল সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তাটি দীর্ঘ ১৭ বছর ধরে চরম অবহেলিত। এই দীর্ঘ সময়ে রাস্তায় এক টুকরো মাটিও পড়েনি। রাজনৈতিক রোষানলের কারণে এবং এলাকার মানুষ বিএনপিপন্থী হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকার এই রাস্তার কোনো উন্নয়ন করেনি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, বর্তমান পরিবর্তনের যুগে এসেও রাস্তাটির সেই একই বেহাল দশা রয়ে গেছে।”

​দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে এবং এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ লক্ষ্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..