সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাতারবাড়ীতে জ্বালানি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়া মুশুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা চান্দের হাট বাজার থেকে মরহুম অ্যাডভোকেট হারুন অর রশিদ মুন্সির বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা যেন মরণফাঁদ সঞ্চয় ও নিরাপদ লেনদেনে জোর দিয়ে কাঠালিয়ায় আইএফআইসি ব্যাংকের সেমিনার কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, আখেরি মোনাজাত পরিচালনা করলেন পীর সাহেব চরমোনাই মানবতার অনন্য দৃষ্টান্ত বরগুনার যোবায়ের দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রবি শস্যের আবাদ বাড়াতে মির্জাগঞ্জে ৩৭৬ কৃষক পেলেন সরকারি বীজ ও সার বরগুনায় মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে জেলা প্রশাসন

মুশুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

মুশুলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চলমান ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মিজানুর রহমান। এ সময় শুমারির সার্বিক অগ্রগতি, তথ্য সংগ্রহের নির্ভুলতা এবং মাঠপর্যায়ে গণনাকারীদের কাজের ধরন পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সদস্য জামিল আহমেদ, উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত আল আমিন, সংশ্লিষ্ট ইউনিয়ন সুপারভাইজার এবং মাঠপর্যায়ে নিয়োজিত গণনাকারীগণ। এছাড়াও স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন মুশুলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে জনাব মিজানুর রহমান শুমারির প্রতিটি ধাপ ঘুরে দেখেন এবং গণনাকারীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের বাস্তব চিত্র যাচাই করেন। তিনি উপস্থিত গণনাকারী ও সুপারভাইজারদের উদ্দেশ্যে বলেন, কোনো প্রকৃত উপকারভোগী যেন তালিকা থেকে বাদ না পড়েন এবং তথ্য সংগ্রহে যাতে কোনো ধরনের ভুলত্রুটি বা পক্ষপাতিত্ব না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নির্ভুল ও স্বচ্ছ তথ্যের ভিত্তিতেই প্রকৃত প্রাপ্যদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​এ সময় উপজেলা কমিটির সদস্য জামিল আহমেদ শুমারি কার্যক্রমে শৃঙ্খলা ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাঠপর্যায়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমকে সফল ও অর্থবহ করে তুলতে হবে।

পরিদর্শন চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুশুলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ শুমারি কার্যক্রমকে স্বাগত জানান এবং তথ্য সংগ্রহে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় এলাকাবাসীর মাঝেও শুমারি কার্যক্রম ঘিরে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

সংশ্লিষ্টরা জানান, মুশুলী ইউনিয়নের নির্ধারিত এলাকাজুড়ে শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণনাকারী ও সুপারভাইজারগণ নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী ধাপের কার্যক্রম গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..