মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

ডাঃ মুরাদের অস্ত্র এখন পুলিশের হাতে জমা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৬০২০ বার পঠিত

স্ত্রীর করা জিডির পরিপ্রেক্ষিতে সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও তার স্ত্রীর লাইসেন্স করা অস্ত্র জমা নিয়েছেন ধানমন্ডি থানা পুলিশ।

এরমধ্যে ডাক্তার মুরাদ হাসান এর দুটি এবং তার স্ত্রীর লাইসেন্স করা একটি অস্ত্র জমা নেওয়া হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকরাম আলী মিয়া বলেন, মুরাদের স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে অভিযোগে একটি জিডি করেন, নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। অংশহিসেবে ডক্টর মুরাদের নামে লাইসেন্স করা অস্ত্রগুলো থানায় জমা দিতে বলা হয়। থানার নির্দেশনা অনুযায়ী তিনি শনিবার এসে দুটি অস্ত্র জমা দিয়েছেন। এছাড়া ডক্টর মুরাদের স্ত্রী ও তার লাইসেন্স করা অস্ত্র জমা দিয়েছেন। পিস্তল ও দুইটি শটগান।

এর আগে সাবেক তথ্যমন্ত্রী ডক্টর মোরা ধর্ষণের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী জাহানারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় এসে ডক্টর মুরাদ হাসান এর বিরুদ্ধে জিডি করেন তিনি। এর আগে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা চান ডক্টর জাহানারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..