শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

পুরো ইউরোপ জুড়ে যুদ্ধের সর্বোচ্চ আশংকা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৫৯৯৯ বার পঠিত

এখন সর্বোচ্চ যুদ্ধের ঝুঁকিতে আছে ইউরোপ গত ৩০ বছরের তুলনায়। চলতি সপ্তাহে তৃতীয় দফায় কূটনৈতিক আলোচনাকালে আজ বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী যেবিংনিউ রাউ।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র এবং ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থার (ওএসসিই) ৫৭ জন সদস্যদের উদ্দেশ্যে রাশিয়ার নাম উল্লেখ না করে বলেন, ইউক্রেন, জর্জিয়া, আর্মেনিয়া এবং মলদোভার সঙ্গে সরাসরি বা শীতলভাবে রাশিয়ার সঙ্গে সংঘাতে যুক্ত।

তিনি আরো বলেন, মনে হচ্ছে ওএসসিই এলাকায় গত ৩০ বছরের আগের যেকোনো সময়ের তুলনায় এখন যুদ্ধের ঝুঁকি অনেক বেশি। পোল্যান্ডের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক সপ্তাহ ধরে আমরা পূর্ব ইউরোপে বড় সামরিক বৃদ্ধির সম্ভাবনার মুখোমুখি হয়েছি।

তিনি বলেন, আমাদের উচিত ইউক্রেন এবং এর আশেপাশে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের দিকে মনোনিবেশ করা।

এদিকে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে নিরাপত্তা আলোচনা ‘ব্যর্থ’ হয়েছে। তারা বলছে, মৌলিক বিষয়ে মতবিরোধ এখনো অব্যাহত রয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বৃহস্পতিবার বলেছেন, জেনেভা এবং ব্রাসেলসে দুই দফায় বৈঠকে সামান্য অগ্রগতি হয়েছে। কিন্ত মস্কো মজবুত ফলাফল চায়।

সুত্র- রয়টার্স, আল জাজিরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..