রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস এইচএসসিতে পাশ করা সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ ‎বাড্ডা থানার এসআই হানিফের বিরুদ্ধে গভীর রাতে যুবতী নারীর বাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুণ্ঠনের অভিযোগ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর অনুমোদন

সৌদি আরবে ঈদ শুক্রবার

দৈনিক সংবাদ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৯১৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে বৃহস্পতিবার (১৯ মার্চ)। আর ঈদুল ফিতর উদযাপিত হবে পরদিন শুক্রবার (২০ মার্চ)।

বুধবার (১৮ মার্চ) আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অবশ্য এদিন সৌদি আরবের কোথাও মেঘলা আকাশ এবং কোথাও বৃষ্টির কারণে শাওয়ালের চাঁদ দেখার পর্যবেক্ষণে এর প্রভাব পড়ে।

পরে পর্যবেক্ষকদের বরাতে সংবাদমাধ্যম দুটি জানায়, ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূরণ করবে। সে হিসেবে শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে বিবেচনায় ধরে তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ আগেই ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে।

তুরস্ক জানায়, শুক্রবার সে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর জানায়, সেদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে।

তবে বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) চাঁদ দেখা হবে। যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে এদেশেও ঈদ হবে শুক্রবার। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ করে রমজান মাস শেষ হবে। ঈদ উদযাপন হবে শনিবার (২১ মার্চ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..