মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল এর বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন আমার দেশের প্রেসে বোমা নিক্ষেপ, এনইসির উদ্বেগ ও নিন্দা আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় ৩৭৭ অভিযান, জব্দ ১৬ লাখ মিটার জাল অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী

ফুটবল মাঠে মারামারিতে ১৭ জনের মৃত্যু

ক্রীড়া ডেস্ক:
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৬২৭২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক:

মেক্সিকোর ফুটবল সাক্ষী হলো কালো দিনের। শনিবার দেশটির দুই ফুটবল ক্লাব কোয়ারেতারতো ও আটলাসের ম্যাচ দেখতে গিয়ে মারামারিতে জড়ান সমর্থকরা। এতে অন্তত ১৭জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসও। লা কোরেগিডোরা স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে মানুষের লাশ পড়ে আছে বলে জানাচ্ছে তারা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে জড়ান দুই দলের সমর্থকরা। শুরুতে আটলাসের একটা ছোট্ট গ্রুপকে আক্রমণ করেন কোয়ারেতারতো সমর্থকরা। এক পর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকে পড়ার পরও তারা প্রতিপক্ষের সমর্থকদের আঘাত করতে থাকেন।

তাদের কারো কারো হাতে ছুরিও দেখা গেছে। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা হাল ছেড়ে দেন। এরপর একে একে ১৭ জন নিহত হন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনার পর মেক্সিকান লিগের শনিবারের সব খেলা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন মেক্সিকান লিগের নির্বাহী প্রেসিডেন্ট মাইকেল আরিওলা পেনালোসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে দায়ী ব্যক্তিদের।

তিনি বলেছেন, ‘লা কোরেগিডোরা স্টেডিয়ামে হওয়া সংঘর্ষ অগ্রহণযোগ্য ও দুর্ভাগ্যজনক। যারা স্টেডিয়ামে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের উদাহরণ দেওয়ার মতো শাস্তি দেওয়া হবে। আমাদের সমর্থক ও খেলোয়াড়দের নিরাপত্তা মূল বিষয়।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..