মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাইজিংবিডি.কম -এর আরিফ আহমেদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৬২৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আরিফ আহমেদ সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে ডিএসইসিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সবসময় কাজ করে যাচ্ছেন। এর ফলশ্রুতিতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এই নবীন সাংবাদিক।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। সারাদিন উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী- ২য় বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আমাদের সময়ের আবুল হাসান হৃদয়, সহসভাপতি আনজুমান আরা শিল্পী, যুগ্ম সম্পাদক লাবিন রহমান, কোষাধ্যক্ষ কবির আলমগীর, সাংগঠনিক সম্পাদক মনির আহমাদ জারিফ, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদদৌলা সাদি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারজানা জবা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিবলী নোমানী, কল্যাণ সম্পাদক জাফরুল আলম, নারী বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লুনা নির্বাচিত হয়েছেন।

নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হালিমা খাতুন, অপূর্ব ইব্রাহীম, নঈম মাশরেকী, মনসুর আহমদ, আরিফ আহমেদ, মো. মোস্তাফিজুর রহমান ও হাসান আহমেদ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..