বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগে ৬ বিঘা জমির আমন চারা উপড়ে ফেলার অভিযোগ মোরেলগঞ্জে ২৩ সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

রুবলে মূল্য পরিশোধ না করলে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৬১০৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার কাছ থেকে আমদানি করা গ্যাসের মুদ্রা রুবলে পরিশোধ করতে অস্বীকৃতি জানাচ্ছে ইউরোপীয় দেশগুলো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছেন, শুক্রবার (১ এপ্রিল) থেকে রুশ গ্যাসের মূল্য রুবলে পরিশোধ না করলে চুক্তি স্থগিত করে দেওয়া হবে।

বৃহস্পতিবার পাল্টাপাল্টি এই অবস্থানের কারণে ইউরোপে জ্বালানি গ্যাসের সরবরাহ নিয়ে নতুন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। খবর বিবিসি এ রয়টার্সের।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের গ্যাসের চাহিদার ৪০ শতাংশ ও তেলের চাহিদার ৩০ শতাংশ রাশিয়ার কাছ থেকে আমদানি করে। সরবরাহ যদি বিঘ্নিত হয় তাহলে সহজে বিকল্প উৎস থেকে জ্বালানির ঘাটতি মোকাবিলার সহজ কোনও পথ তাদের সামনে নেই।

বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পুতিন বলেছেন, বন্ধুসুলভ নয় এমন দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে কেনা গ্যাসের মূল্য রুশ মুদ্রা রুবলে পরিশোধ করতে হবে। শুক্রবার (১ এপ্রিল) থেকে ইউরো বা ডলারের বদলে রুবলে গ্যাসের মূল্য পরিশোধ না করলে সরবরাহ বন্ধের বিষয়টি বিবেচনা করবে রাশিয়া।

টেলিভিশনে ভাষণ প্রচার হওয়ার আগে পুতিন একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। এই ডিক্রিতে শুক্রবার থেকে বিদেশি ক্রেতাদের রুশ গ্যাসের মূল্য রুবলে পরিশোধের কথা বলা হয়েছে।

পুতিন বলেন, রাশিয়ার গ্যাস কিনতে হলে রুশ ব্যাংকে রুবলে অ্যাকাউন্ট খুলতে হবে। ১ এপ্রিল থেকে এই অ্যাকাউন্টগুলো থেকেই গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে। যদি এভাবে মূল্য পরিশোধ করা না হয় তাহলে ক্রেতারা তাদের বাধ্যবাধকতা মানছে বলে আমরা বিবেচনা করব।

তিনি হুমকি দিয়ে বলেছেন, যদি রুবলে মূল্য পরিশোধ করা না হয় তাহলে চুক্তি স্থগিত করা হতে পারে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘কেউ কোনও কিছু আমাদের বিনামূল্যে দেয় না। আমরাও বিনামূল্যে কিছু দিতে যাব না। এমনটি না হলে চলমান চুক্তি স্থগিত করা হবে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..