মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাতারবাড়ীতে জ্বালানি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়া মুশুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা চান্দের হাট বাজার থেকে মরহুম অ্যাডভোকেট হারুন অর রশিদ মুন্সির বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা যেন মরণফাঁদ সঞ্চয় ও নিরাপদ লেনদেনে জোর দিয়ে কাঠালিয়ায় আইএফআইসি ব্যাংকের সেমিনার কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, আখেরি মোনাজাত পরিচালনা করলেন পীর সাহেব চরমোনাই মানবতার অনন্য দৃষ্টান্ত বরগুনার যোবায়ের দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রবি শস্যের আবাদ বাড়াতে মির্জাগঞ্জে ৩৭৬ কৃষক পেলেন সরকারি বীজ ও সার বরগুনায় মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে জেলা প্রশাসন

প্রতিদিনই নতুন গণকবর পাওয়া যাচ্ছে : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৬১২২ বার পঠিত
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের যোদ্ধারা যেসব অঞ্চল উদ্ধার করছে, সেখানে রুশ সেনাবাহিনী কর্তৃক নির্মম অত্যাচারের শত শত ঘটনার শিকার হাজার হাজার ভুক্তভোগী পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার লিথুয়ানিয়ান পার্লামেন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া ভাষণে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, প্রায় প্রতিদিনই নতুন নতুন গণকবরের সন্ধান মিলছে। নালার মধ্যে এবং মাটির নিচে মরদেহ পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ান বাহিনী কর্তৃক সংঘটিত ‘যুদ্ধাপরাধের তদন্ত’ শুরুর বিষয়টি লিথুয়ানিয়ান সংসদ সদস্যদের জানান জেলেনস্কি।

ভাষণে তিনি আরও বলেন, শত শত ধর্ষণের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। জেলেনস্কি জানান, তিনি নিশ্চিত যে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করবে।

এদিকে, ইউক্রেনীয় প্রসিকিউটরররা বলেছেন, কিয়েভের একটি ভবনের বেজমেন্ট অংশে মঙ্গলবার গুলিবিদ্ধ ছয়টি মরদেহ পাওয়া গেছে।

ইউক্রেনে রাশিয়ান সেনা অভিযানের পর থেকেই যুদ্ধাপরাধের অভিযোগ আনা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের আনা অভিযোগ বরাবরই অস্বীকার করছে মস্কো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..