বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে প্রতিটি ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৬৩০২ বার পঠিত
ফাইল ছবি

বিশেষ প্রতিবেদক:

নভেল করোনাভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে প্রতিটি ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সোমবার সকালে এসজিডি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দ্বিতীয় জাতীয় সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনার মহামারি ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী স্থবিরতা তৈরি হলেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে তাঁর সরকার বদ্ধপরিকর। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজি লক্ষ্যমাত্রাকে পরিপূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয়েছে বলেও জানান সরকারপ্রধান।

এসডিজি বাস্তবায়নে সরকার নীতিগত সহায়তা ও অর্থের যোগান অব্যাহত রাখবে জানিয়ে শেখ হাসিনা বলেন, অর্থের সর্বোত্তম ব্যবহার ও অপচয়রোধ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের পানি ব্যবহারে, আমাদের বিদ্যুৎ ব্যবহারে, আমাদের খাদ্যশস্য ব্যবহারে—প্রতিটি ক্ষেত্রে সবাইকে সাশ্রয়ী হতে হবে। কারণ, আমরা জানি—কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে বা এর একটা ধাক্কা সব ক্ষেত্রে যে দেখা যাচ্ছে… যার ফলে মানুষের অনেক কষ্ট হবে। কাজেই সেটি যেন আমাদের দেশে না হয়, সেজন্য আমাদের দেশের মানুষকে, প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার—সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..