বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

ইউক্রেনের জন্য মার্কিন সিনেটে ৪ হাজার কোটি ডলার সহায়তা অনুমোদন

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৬০১৫ বার পঠিত

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভকে বিভিন্নভাবে সাহায্য করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে চার হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজে অনুমোদন পেয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এই প্যাকেজ ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনে যত সহায়তা পাঠিয়েছে তার মধ্যে সবচেয়ে বড়। সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার এই প্যাকেজ অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন ৮৬ ও বিপক্ষে ১১ জন মার্কিন সিনেটর।

গত সপ্তাহে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) সিনেটে বিল অনুমোদন পেলো।

জানা যায়, এক রিপাবলিকান সিনেটরের আপত্তিতে বিলটি পাসে দেরি হয়েছে। আর ১১ সিনেটর বিপক্ষে ভোট দিয়েছেন তারা সবাই রিপাবলিকান।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, ‘বৃহৎ এই সহায়তা বেঁচে থাকার জন্য লড়াইরত ইউক্রেনীয়দের চাহিদা মেটাবে।’ বিলম্ব হলেও কংগ্রেস থেকে অনুমোদন পাওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..