বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই

জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশন স্থাপনের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৫৫ বার পঠিত

জাতীয় প্রেসক্লাবের সামনে স্থাপিত মেট্রো রেলস্টেশনের নাম প্রেস ক্লাব স্টেশনের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে সাংবাদিক নেতৃবৃন্দ প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনের সংশোধন এবং সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদও জানিয়েছেন।
অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থাপিত মেট্রোরেলের নাম সচিবালয় স্টেশন কোন সময় সাংবাদিকরা মেনে নেবেন না। অবিলম্বে এই স্টেশনের নাম প্রেস ক্লাব মেট্রো রেল স্টেশন নামকরণ করে গেজেট করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবেন।
প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনের সমালোচনা করে বক্তারা বলেন যে আইন সাংবাদিকদের কোন সুরক্ষা দেবে না , যে আইনে সাংবাদিকদের কর্মীতে পরিণত করা হয়েছে সেই আইন কোনমতেই সাংবাদিক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়।
এছাড়া সারা দেশে অব্যাহত সাংবাদিক নিপীড়ন বন্ধ করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কার্টুনিস্ট এম এ কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। এসব দাবির প্রতি সংহতি জানিয়ে সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল , ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ , আইন সম্পাদক এস এম সাইফ আলী, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ডিইউজের সাবেক নেতা ওবায়দুল হক খান , এম শাহজাহান , আনোয়ার হোসেন, শাহনাজ পারভীন এলিস , মোশাররফ হোসেন, শেখ নূর ইসলাম, মনিরুজ্জামান অপূর্ব, অশোক ধর, কামরুল ইসলাম, শেখ জামাল, অমিতাভ রেজা, সিকদার আব্দুস সালাম, আসলাম ইকবাল, শেখ হাফিজ, ফিরোজ কবির শাওন , ইউসুফ আলী বাচ্চু, মনসুর আহমদ, সোহেল রানা, আব্দুর রাজ্জাক, মীর্জা মাসুদ, অনিমেষ বণিক, আব্দুল মজিদ, আবু জাফর সাইফুদ্দিন, নির্মল বর্মণ , নাহিদ আক্তার পপি, শাহিন চৌধুরী,প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..