মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

ওয়েব ফাউন্ডেশনের অর্ধ-শতাধিক নারী উদ্যোক্তা পেলেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৬৩২৩ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশের ১ হাজার নারী উদ্যোক্তাকে ৫ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত প্রত্যেক নারী উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত হয় স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রায় ১ হাজার নারী উদ্যোক্তার মধ্যে ওয়েব ফাউন্ডেশনের প্রায় অর্ধ-শতাধিক। তাদের প্রত্যেকেই ৫০ হাজার টাকা করে অনুদান পেয়েছেন।

অনুদান প্রাপ্তরা বলেন, এটা বিশাল পাওয়া। এমন অনুদান নিঃসন্দেহে নিজেদের কাজের আরও অনুপ্রেরণা- উৎসাহ বাড়াবে। নতুনদেরও অনলাইনে কাজ করার আগ্রহ বাড়াবে। ওয়েব ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট রুপা আহমেদ জানান, এটাই আমাদের স্বার্থকতা ও বড় পাওয়া, তিনি এমন যুগোপযোগী সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

ওয়েব ফাউন্ডেশন বাংলাদেশের বৃহৎ নারী কর্মসংস্থান সৃষ্টির অন্যতম সূতিকাগার হিসেবে পরিচিত। বাংলাদেশের পিছিয়ে থাকা নারীদের মানব সম্পদে পরিনত করার লক্ষেই এদের পথচলা। সরকারি এমন উদ্যোগ তাদের কাজকে আরও গতিশীল করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..