বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৬০৩২ বার পঠিত

বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দেশ থেকে টাকা পাচারের বিষয়ে ইদানীং আমরা পত্র-পত্রিকায় দেখছি৷সেগুলো তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যে অনেকে ধরাও পড়েছেন। মানি একচেঞ্জ সংশ্লিষ্ট সাত শতাধিক প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষেত্র বিশেষ তাদের লাইসেন্স বাতিল করা হবে বা আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত হচ্ছে। কে কী পরিমাণ টাকা পাচার করেছে এবং কোথায় করেছে এসব বিষয়ে তদন্তের পর বলা যাবে।

বড় বড় গোষ্ঠী, যারা টাকা পাচার করে এ রকম কাউকে শনাক্ত করা গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তদন্তের আগে অগ্রিম কিছু বলা যাবে না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..