শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৭১ বার পঠিত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব করা হয়েছে জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে। তিনি আহমদ কায়কাউসের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তোফাজ্জল হোসেনকে তাঁর আগের পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব করা হয়েছে।

এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়, আহমদ কায়কাউসকে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে আহমদ কায়কাউসের মেয়াদ ৯ ডিসেম্বর শেষ হবে।

এদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হওয়ার আগে তোফাজ্জল হোসেন ২০২১ সালের জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে কাজ করছিলেন। ২০২১ সালের ২৯ ডিসেম্বর তিনি জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..